Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অভিনেত্রীকে চুম্বনের অভিযোগে রাম কাপুরের হয়ে ক্ষমা চাইলেন স্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৯ pm ০১, অগাস্ট ২০২৬
in বিনোদন
A A
0
অভিনেত্রীকে চুম্বনের অভিযোগে রাম কাপুরের হয়ে ক্ষমা চাইলেন স্ত্রী

অভিনেত্রীকে চুম্বনের অভিযোগে রাম কাপুরের হয়ে ক্ষমা চাইলেন স্ত্রী

রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-র দ্বিতীয় মৌসুমে রাম কাপুরকে ঘিরে চলা বিতর্কে এসেছে নতুন মোড়। পরিবারের সদস্যদের বিশেষ সাক্ষাৎ পর্বে শোতে এসে সহপ্রতিযোগী শ্রেয়া কালরার কাছে প্রকাশ্যে ক্ষমা চান অভিনেত্রী ও রাম কাপুরের স্ত্রী গৌতমী কাপুর।

কয়েক সপ্তাহ ধরেই রাম কাপুরের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। শ্রেয়া কালরার অভিযোগ, বিভিন্ন টাস্ক শেষে রাম একাধিকবার তাঁর ব্যক্তিগত পরিসীমা লঙ্ঘন করেছেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে গালে চুম্বন করেছেন, যা তাঁকে অস্বস্তিতে ফেলেছে।

বিতর্কের শুরুতে স্বামীর পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়েছিলেন গৌতমী। তবে পরিবারের সদস্যদের সাক্ষাতের পর্বে তাঁর অবস্থানে পরিবর্তন দেখা যায়। শ্রেয়ার সামনে দুই হাত জোড় করে তিনি বলেন, ‘আপনার যদি কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। রাম যদি আপনাকে অনুচিতভাবে স্পর্শ করে থাকেন, তাহলে তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি।’

কয়েক সপ্তাহ ধরে ‘লক আপ ২’-এ রাম কাপুরের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে সহপ্রতিযোগী শ্রেয়া কালরা অভিযোগ করেন, রাম কাপুর একাধিকবার তাঁর ব্যক্তিগত পরিসীমা অতিক্রম করেছেন। বিভিন্ন টাস্ক শেষে তাঁর গালে অনাকাঙ্ক্ষিতভাবে চুম্বন করায় তিনি অস্বস্তি বোধ করেন বলেও জানান।

একটি পর্বে শ্রেয়া ও সহপ্রতিযোগী শিল্পা শিন্দে বলেন, ‘একটু সীমারেখা বজায় রাখুন। আমার বাবা পর্যন্ত আমাকে এত চুমু দেন না। দয়া করে এখন আর আমাকে চুমু দেবেন না।’ তাঁর এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

বিতর্কের শুরুতে গৌতমী কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে স্বামীকে সমর্থন করেছিলেন। সেখানে তিনি রামকে ‘খুবই ভালো মনের মানুষ’ বলে উল্লেখ করেন। তবে পরিবারের সদস্যদের সাক্ষাতের পর্বে তাঁর অবস্থানে পরিবর্তন দেখা যায়।

শ্রেয়ার প্রেমিক ঋষভ জয়সওয়ালের সঙ্গে শোতে প্রবেশ করে গৌতমী সরাসরি শ্রেয়ার কাছে যান। দুই হাত জোড় করে তিনি বলেন, ‘আপনার যদি কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। রাম যদি আপনাকে অনুচিতভাবে স্পর্শ করে থাকেন, তাহলে তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি।’

শুধু শ্রেয়ার কাছেই নয়, অনুষ্ঠানের অন্য কোনো নারী প্রতিযোগীও যদি রাম কাপুরের আচরণে অস্বস্তি বোধ করে থাকেন, তাঁদের কাছেও ক্ষমা চান গৌতমী।
তবে একই সঙ্গে গৌতমী বলেন, ‘আমি ওর পক্ষ নিয়ে সাফাই গাইছি না। ওর স্বভাবটাই এমন।’ গৌতমীর ক্ষমা প্রার্থনা ইতিবাচকভাবেই গ্রহণ করেন শ্রেয়া কালরা। হাসিমুখে তিনি জানান, এ নিয়ে তাঁর মনে কোনো ক্ষোভ নেই।

রাম কাপুরের আচরণ নিয়ে বিতর্ক এখনো দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। গৌতমীর এই প্রকাশ্য ক্ষমা চাওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এখন দেখার বিষয়, শোয়ের পরবর্তী পর্বগুলোতে এই ঘটনার কী প্রভাব পড়ে।
Tags: ঋষভ জয়সওয়ালরিয়েলিটি শোলক আপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর
  • ডিআর কঙ্গোয় ভয়াবহ ইবোলা সংকট, আক্রান্ত ৩,৫০০-এর বেশি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে
  • গ্যাস সংকটে ধুঁকছে নরসিংদীর শিল্পাঞ্চল, উৎপাদন ব্যাহত হয়ে বিদেশি ক্রেতা হারানোর শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম