Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবান সদর হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের পাশে জেলা বিএনপি 

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৬ pm ০১, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বান্দরবান সদর হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের পাশে জেলা বিএনপি 

বান্দরবান সদর হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের পাশে জেলা বিএনপি 

মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলায় হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত রোগীদের খোঁজখবর নিতে বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ জাবেদ রেজা।
শনিবার  সকালে তিনি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা হাম আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। রোগীদের চিকিৎসার খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় অসহায় ও নিম্ন আয়ের কয়েকজন রোগীর পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন জেলা বিএনপির এই নেতা। তিনি বলেন, দুর্যোগ ও অসুস্থতার সময়ে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি।
জনাব জাবেদ রেজা আরও বলেন, “হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে আমরা যোগাযোগ রাখছি। কোনো রোগী যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হবে।”
পরিদর্শনের সময় তার সাথে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিনে হাম আক্রান্ত হয়ে বেশ কয়েকজন শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা রোগীদের নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। জেলা বিএনপি নেতার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর
  • ডিআর কঙ্গোয় ভয়াবহ ইবোলা সংকট, আক্রান্ত ৩,৫০০-এর বেশি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে
  • গ্যাস সংকটে ধুঁকছে নরসিংদীর শিল্পাঞ্চল, উৎপাদন ব্যাহত হয়ে বিদেশি ক্রেতা হারানোর শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম