Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তাহিরপুরের যাদুকাটায় ড্রেজার পরিচালনায় উচ্চ আদালতের অনুমতি

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৫ pm ১৯, মে ২০২৬
in অন্যান্য
A A
0

এম আর সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ ও ২ বালুমহালের নির্ধারিত সীমানার মধ্যে ড্রেজার ও সেইভ মেশিন পরিচালনার অনুমতি পেয়েছেন ইজারাদাররা।

ইজারাদার শাহ রুবেল আহমেদ ও মো. নাসির মিয়া উচ্চ আদালতের (আপিল বিভাগ) নির্দেশনার আলোকে এই অনুমতি পান বলে জানা গেছে। অনুমতির পর তারা প্রশাসনিক সহযোগিতা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল জানান, আদালতের নির্দেশসংবলিত নথিপত্র পাওয়া গেছে এবং বিষয়টি পর্যালোচনায় রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, ২০২৩ সালের ১৩ নভেম্বর থেকে ২০২৬ সালের ১২ এপ্রিল পর্যন্ত যাদুকাটা-২ বালুমহালে ড্রেজার ও সেইভ মেশিন পরিচালনার অনুমতি ছিল। মেয়াদ শেষ হওয়ার পর সময় বৃদ্ধির আবেদন করলে আপিল বিভাগের আদেশ অনুযায়ী পুনরায় অনুমতি পান দুই ইজারাদার।

ইজারাদাররা জানান, পাহাড়ি ঢল ও নদীতে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় সনাতনী পদ্ধতিতে বালু উত্তোলন প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বালু সরবরাহ কমে গিয়ে সরকারি উন্নয়ন কাজেও প্রভাব পড়ছে।

তারা আরও বলেন, বিআইডব্লিউটিএ’র হাইড্রোগ্রাফিক প্রতিবেদন ও আদালতের নির্দেশনা অনুসরণ করে পরিবেশের ক্ষতি না করে বালু উত্তোলন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিজিবি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু
  • সুনামগঞ্জের বিএনপি নেতার ভাতিজাসহ গ্রেফতার ৩
  • উজিরপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
  • ফারাক্কা বাঁধ আধিপত্যবাদের হাতিয়ার, চবিতে চাকসুর আলোচনা সভায় বক্তারা
  • সরিষাবাড়ীতে ভূমি সেবা মেলার শুভ সূচনা ও বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম