Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
২:০১ pm ১৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে “ভূমি সেবা সপ্তাহ” উপলক্ষে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা সাব-রেজিস্ট্রার নুরুল আল ইশা, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রত্যাশীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সেবা গ্রহণের ক্ষেত্রে জনগণকে অবশ্যই সরাসরি ভূমি অফিসে এসে নিজ নিজ কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে সেবা নিতে গেলে হয়রানি ও প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে।

বক্তারা আরও বলেন, একটি অসাধু চক্র বিভিন্ন সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে এবং পরে ভূমি অফিসকে বিতর্কিত করার চেষ্টা করে। এ ধরনের অপপ্রচার ও প্রতারণার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “সরাসরি সেবা প্রার্থীর অংশগ্রহণের মাধ্যমে সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। কারও প্ররোচনায় বা দালালের মাধ্যমে নয়, সঠিক কাগজপত্র নিয়ে সরাসরি অফিসে আসলেই কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, “যদি কোনো সেবা প্রার্থী সঠিক কাগজপত্র জমা দেওয়ার পরও সেবা না পান, তাহলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে বক্তারা ভূমি অফিসকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা ও মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং জনগণকে সচেতন থেকে সরকারি সেবা গ্রহণের আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে শ্রেণিকক্ষে ভাতের হোটেল
  • হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী
  • জামালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ​ব্রাহ্মণপাড়ায় ফিসারিতে মাছ ধরার জালে উঠে এলো মর্টার শেল
  • জামালপুরে ভিজিএফ চাল ঈদ উপহার প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম