Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৯ pm ১৯, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

হাম পরিস্থিতিকে কেন্দ্র করে অতীতের অবহেলা ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ঝুঁকি আরও বাড়বে।

তিনি জানান, হাম নিয়ন্ত্রণে ইতোমধ্যে দ্রুত টিকা সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তথ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে এখন পর্যন্ত ৯১ জন আবেদন করেছেন।

তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, তবে এটি কোনোভাবেই নিয়ন্ত্রণমূলক হবে না। এ লক্ষ্যে আগামী জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে একটি গণমাধ্যম কমিশন গঠনের খসড়া প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ব্রিফিংয়ে বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত বন্যা ও নদীভাঙন নিয়ন্ত্রণের জন্য নেওয়া হচ্ছে। পদ্মা ব্যারেজের মতো পানি সংরক্ষণ ও ব্যবহার সুবিধা এখানে সীমিত থাকায় এ বিষয়ে সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Tags: জহির উদ্দিনতথ্যমন্ত্রীহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে ৪ তলা ভবন থেকে বিরল লজ্জাবতী বানর উদ্ধার
  • ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
  • ময়মনসিংহে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
  • ঝিনাইগাতীতে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ অনুষ্ঠিত
  • রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম