Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাই ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৭ pm ২০, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
কাপ্তাই ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কাপ্তাই ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):
রাঙ্গামাটির কাপ্তাই জেটিঘাটে একটি ইঞ্জিনচালিত বোট থেকে আতাউল্লাহ (৫২) নামের এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় কাপ্তাই ইউপি চেয়ারম্যান ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এই মরদেহ উদ্ধার করা হয়।

​মৃত আতাউল্লাহ সিলেটের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও তিনি গত বেশ কয়েক বছর ধরে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বসবাস করে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার পিতার নাম মহিব উল্লাহ।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আতাউল্লাহ বিলাইছড়ির ফারুয়া এলাকা থেকে হলুদ বোঝাই একটি ইঞ্জিনচালিত বোটে চড়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। বোটটি সন্ধ্যায় কাপ্তাই জেটিঘাটে এসে পৌঁছানোর পর অন্য যাত্রীরা নেমে গেলেও আতাউল্লাহ বোটেই বসে থাকেন। বোটের চালক তাকে না নামতে দেখে ভেবেছিলেন তিনি হয়তো ঘুমাচ্ছেন।

​পরবর্তীতে অনেকক্ষণ ধরে তার কোনো সাড়াশশব্দ না পাওয়ায় চালক ও স্থানীয়রা কাছে গিয়ে তাকে ডাকাডাকি করেন। একপর্যায়ে তারা নিশ্চিত হন যে ওই ব্যক্তি মারা গেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ জানান, খবর পেয়ে থানা পুলিশসহ তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে মৃত ব্যক্তির মরদেহ কাপ্তাই জেটিঘাটেই রয়েছে। পুলিশ এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে বিজিবি’র অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার
  • কাপ্তাই ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
  • আর্জেন্টিনা হারায় মন খারাপ কেয়া পায়েলের
  • সিরাজগঞ্জে সাপের কামড়ে একজনের মৃত্যু
  • কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র সহায়তায় হাসি ফুটল সাধারণ পরিবারের মুখে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম