Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পিএস তরিকুল গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৭ pm ০২, অগাস্ট ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
নীলফামারীতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পিএস তরিকুল গ্রেফতার

নীলফামারীতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পিএস তরিকুল গ্রেফতার

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান। এর আগে, গতকাল শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় তাকে তার নিজ বাড়ি নীলফামারী সদর উপজেলার ছিট ইটাখোলা শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, কৃষক সিদ্দিক আলি ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বাড়ির অদূরে রামগঞ্জহাটে বাজার করতে যান। ওই সময় আওয়ামী লীগের লোকজন এলাকার বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজনের ওপর এলোপাতাড়ি মারধর করে। সেসময় কৃষক সিদ্দিক আলী মার খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়ি কৃষক সিদ্দিক আলিকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।

মামলায় উল্লেখ করা হয় ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলির পরিবার হত্যা মামলা দায়ের করতে পারেনি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটের পর সুযোগ সৃষ্টি হওয়ায় নিহতের ছেলে মামলা করেন। সেই মামলায় তরিকুল ইসলাম আসামি।

এ বিষয়ে ওসি জিল্লুর রহমান বলেন, তরিকুল সিদ্দিক হত্যা মামলার আসামি তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নৌকাই ভরসা, তবুও থেমে নেই পড়ালেখা
  • হাওরে শামুক উত্তোলনেও চাঁদার অভিযোগ 
  • বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা ববি ছাত্রদলের তিন নেতাকে মারধর
  • পুলিশ কোনো দলের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম