Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বলেশ্বর তীরের জেলেরা ঝুঁকছেন অন্য পেশায়

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৬ pm ০৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বলেশ্বর তীরের জেলেরা ঝুঁকছেন অন্য পেশায়

বলেশ্বর তীরের জেলেরা ঝুঁকছেন অন্য পেশায়

মোঃতাইজুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: 

বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী এলাকার জেলেরা দিন দিন মাছ ধরা পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন। ফলে শত বছরের ঐতিহ্যবাহী জেলে পেশা ধীরে ধীরে বিলুপ্তির আশঙ্কার মুখে পড়েছে।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় বলেশ্বর নদীতে প্রচুর মাছ পাওয়া গেলেও বর্তমানে মাছের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। নদীতে দীর্ঘ সময় জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় অনেক জেলে পরিবার আর্থিক সংকটে পড়েছে।

জেলেরা জানান, দাদোন প্রথার কারণে তারা মহাজনদের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। এছাড়া বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। মাছ বিক্রি করে সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না।

অন্যদিকে নদীভাঙনের কারণে অনেক জেলে পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তারা আরও বিপাকে পড়েছেন। জীবিকার তাগিদে কেউ কৃষিকাজ, কেউ দিনমজুরি, আবার কেউ ছোটখাটো ব্যবসাসহ বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন।

স্থানীয় জেলেদের দাবি, মাছের উৎপাদন বৃদ্ধি, দাদোন প্রথা নিয়ন্ত্রণ, সহজ শর্তে সরকারি সহায়তা এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে অনেকেই আবার জেলে পেশায় ফিরে আসতে পারবেন।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে শরণখোলার বলেশ্বর তীরের ঐতিহ্যবাহী জেলে সম্প্রদায় ও তাদের পেশা একসময় হারিয়ে যেতে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
  • সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেলকে জরিমানা
  • ‘আমি ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’—ইরানিদের শোকে বিস্মিত ট্রাম্প
  • যেখানেই অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
  • অফিস ডেস্কেই ব্যায়াম, চেয়ারে বসে কমতে পারে পেটের মেদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম