Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যেখানেই অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৫ pm ০৫, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
যেখানেই অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা, দুর্নীতি ও ঘুষের কোনো সুযোগ নেই। যেখানে অবহেলা ও দুর্নীতি পাওয়া যাবে, সেখানেই সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা হবে। বদলি বা ট্রান্সফারের সংস্কৃতিতে তিনি বিশ্বাস করেন না বলে জানান মন্ত্রী।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “সততা ও জবাবদিহিতার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। স্বাস্থ্যখাতে চলতি বছর থেকেই একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে চাই। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়নের পাশাপাশি সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে।

নরসিংদী মেডিকেল কলেজ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এ বছরই ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে।

প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের ক্লাস স্থানান্তর করা হবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে। মেডিকেল কলেজের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ চলছে। খুব শিগগিরই স্থান চূড়ান্ত করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজ শুরু করা হবে।”

তিনি আরও বলেন, চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, তার একটি নরসিংদীতে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি শহরের আশপাশের এলাকায় স্থাপনের চেষ্টা করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি হারুনূর রশিদ, ফারুক উদ্দিন ভূঁইয়া ও খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক ক. মহসিন হোসেন বিদ্যুৎ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাত হোসেন মোল্লা, নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহেদ সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘামাচি ও চুলকানি থেকে স্বস্তি পেতে নিমপাতার ব্যবহার
  • তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ
  • গরমে অসুস্থতা এড়াতে যা করবেন
  • গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
  • সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেলকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম