Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৮ pm ০৫, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ (রোববার) রাজধানী তেহরানে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ভোর থেকেই রাজধানীতে দেশ-বিদেশের অতিথি এবং সাধারণ মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে।

সরকারি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি, জানাজার ইমামতি কোনো শীর্ষ ধর্মীয় নেতা নাকি খামেনির পরিবারের কেউ করবেন।

ইরানের সরকারি তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৮৯ সাল থেকে তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে। তবে একই হামলায় আহত হওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আসেননি।

রাষ্ট্রীয় শোকানুষ্ঠান উপলক্ষে আজ সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জানাজার পর সন্ধ্যায় মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে অন্য স্থানে নেওয়া হবে। আগামীকাল (সোমবার) রাজধানীতে শোকমিছিল অনুষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার হাসান হাসানজাদেহ জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টায় জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল জনসমাগমের কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার শোকানুষ্ঠানের প্রথম দিনে লাখো মানুষ কালো পোশাক পরে এবং লাল পতাকা হাতে খামেনির প্রতি শ্রদ্ধা জানান। সমবেত জনতার একটি অংশ বিভিন্ন স্লোগানও দেয়। ইরানি কর্তৃপক্ষ এই জনসমাগমকে সাম্প্রতিক সংঘাতের পর জাতীয় ঐক্য ও প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরছে।

সরকারি কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর বুধবার তা ইরাকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে তাঁকে দাফন করা হবে।

Tags: আয়াতুল্লাহ আলী খামেনিতেহরানবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খেলার মধ্যে কনডমের বিজ্ঞাপন ‘প্রাপ্তবয়স্কদের বিনোদন’: ভারতীয় এমপি
  • দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
  • দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস
  • ঘামাচি ও চুলকানি থেকে স্বস্তি পেতে নিমপাতার ব্যবহার
  • তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম