Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩০ pm ০৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম পর্বে দুপুরে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন, ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোবাশ্বেরুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সহকারী শিক্ষক শারমিন আক্তার, আল মামুন মিন্টু, আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, খোরশেদ আলম লিমন, আলোকবর্তিকার দপ্তর সম্পাদক আরিফ খান, সদস্য বেলাল হোসেনসহ অন্যান্যরা।

এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জ্ঞান ও মেধার এই প্রতিযোগিতায় ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রমের ভিত্তিতে ১৫ জন বিজয়ী নির্বাচিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৫ টায় আলোকবর্তিকা লাইব্রেরিতে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সমাজ উন্নয়নে তরুণদের ভূমিকা এবং শিক্ষার প্রসারে স্বেচ্ছাসেবী উদ্যোগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরে সংগঠনের উত্তরোত্তর সফলতা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সমাজসেবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জ্বালানি তেল নিয়ে বড় সুখবর
  • তোমার প্রতি ভালোবাসা
  • সেথায় আমি যাবো
  • শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন দীপু মনি-রুপাসহ ৩ জন
  • জাঁহাপনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম