অ আ আবীর আকাশ
এমন দেশকি পাবোরে ভাই এমন দেশকি পাবো
ফজরের আজান হলে
সবাই ছুটে দলে দলে
নামাজ শেষে বেরিয়ে পড়ে- সেথায় আমি যাবো।
গো পাল নিয়ে মাঠের পরে
নিড়ানি দেয় খোলা চরে
ডুল্লা-মুলার ক্ষেতে ভুঁইমালীদের পাবো
আমার ভীষণ ইচ্ছে সেথায় আমি যাবো।
ইলিশ জলের ঢেউয়ে ছেপে
হাওয়া আসে পাতায় কেঁপে
পাল তোলা ওই মাছের নৌকায় ভাজা ইলিশ খাবো
বেসুর গলায় মাঝির সাথে ভাটির সুর উঠাবো।
রাখাল মেয়ের মাথায় বাটি
খোলা পা হাতে লাঠি
গরম ভাতে সর্ষে ইলিশ নাকে ঘ্রাণ পাবো
বিশাল চরে গরুর বাথান – সেথায় আমি যাবো।
বাদাম তোলা উদোল ক্ষেতে
দুই গরু বিয়ায় একসাথে
রাখাল দৌড়ে বাওর হতে- দেখতে আমি যাবো
কোচাভরা সোয়াবিন ভাজা খুঁটেখুঁটে খাবো।
চরের ভেতর কাশ মুড়াতে
যায় না কেউ ওই ছড়াতে
ওখান গেলে সাপ দেখলে জ্ঞান হারাবো
ওদিকটাতে যাচ্ছিনে আর – এদিকে দাঁড়াবো।

