Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ববিতে লোডশেডিংয়ের ভোগান্তি নিরসনে উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

Bangla FM OnlinebyBangla FM Online
১০:১৪ pm ২১, জুন ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চারটি আবাসিক হলে তীব্র লোডশেডিংয়ের ভোগান্তি নিরসনে উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন এবং ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগের মাধ্যমে উপাচার্য বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত।

স্মারকলিপিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ তীব্র লোডশেডিং ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল—বিজয়-২৪ হল, শেরে বাংলা হল, সুফিয়া কামাল হল এবং তাপসী রাবেয়া বসরী হলের কয়েক হাজার আবাসিক শিক্ষার্থী বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনায় মারাত্মকভাবে পিছিয়ে পড়ছেন।

বর্তমানে তীব্র গরমের মধ্যে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও সেমিস্টার ফাইনালের এই গুরুত্বপূর্ণ সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এছাড়া বিদ্যুৎ চলে গেলে হলগুলোতে তীব্র পানি সংকট দেখা দেয় এবং রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হলের চারপাশ ও বিল্ডিংয়ের রুমগুলো অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে, যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদলের পক্ষ থেকে অবিলম্বে এ দুটি দাবি বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ছাত্রলীগের বিরুদ্ধে ববি প্রশাসনের ‘জিরো টলারেন্স’
  • এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: ডেপুটি স্পিকার
  • বর্তমান ফুটবল বিশ্বকাপে ইরানের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা: একটি বিশ্লেষণ
  • বাড়ছে দুধকুমার নদের পানি নিম্নাঞ্চল প্লাবিত হ‌ওয়ার আশঙ্কা
  • ববিতে লোডশেডিংয়ের ভোগান্তি নিরসনে উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম