Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্বালানি তেল নিয়ে বড় সুখবর

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৭ pm ০৭, মে ২০২৬
in Lead News, অর্থনীতি
A A
0

দেশের জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ মে) থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে এই তেল খালাস শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত দুই মাস বাংলাদেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসেনি। এমন পরিস্থিতিতে বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল যাত্রা শুরু করে চীনা জাহাজ ‘নিনেমিয়া’। প্রায় ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে পৌঁছে।

তেল খালাস কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি জাহাজ একবারে প্রায় ৪ হাজার টন তেল বহন করতে পারবে। সংশ্লিষ্টদের ধারণা, এভাবে প্রতিদিন অন্তত ২৪ হাজার টন ক্রুড অয়েল খালাস করা সম্ভব হবে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে। কুতুবদিয়া থেকে পতেঙ্গার ইআরএল পর্যন্ত ধাপে ধাপে তেল পৌঁছে দেওয়া হচ্ছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, চলতি মাসেই আরও দুটি জাহাজে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল দেশে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ বিরতির পর বড় পরিসরে এই জ্বালানি তেলের চালান দেশে আসায় সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে এবং ইস্টার্ন রিফাইনারির কার্যক্রমও স্বাভাবিক ধারায় ফিরতে সহায়তা করবে।

Tags: জ্বালানিতেলসুখবর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা
  • বাউফলে প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে উন্নত বীজ বিতরণ
  • লক্ষ্মীপুরে পাউবো সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা, দায়িত্বে অবহেলার অভিযোগ
  • টাঙ্গাইলে ১১ দিন নিখোঁজের পর গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় লিডার্সের সংলাপ অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম