Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে পাউবো সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা, দায়িত্বে অবহেলার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪১ pm ০৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর প্রায় অর্ধকোটি টাকার সম্পত্তি পুনরায় দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ও সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল সরকারি জমিতে পুনরায় দখল প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং সেখানে বাঁশের ব্যারিকেড দিয়ে ব্যবসা কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে। এ নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

এর আগে ২০২৫ সালে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড অভিযান চালিয়ে চৌধুরী বাজারের দখলকৃত সরকারি সম্পত্তি উদ্ধার করেছিল। পরে নির্ধারিত প্রক্রিয়ায় মালিকানাধীন অংশ আলাদা করে দেওয়া হলেও এখন আবারও ওই জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দখলদারদের কারণে তারা দোকান খুলতে পারছেন না এবং নানা ধরনের হুমকির মুখে রয়েছেন। এতে তাদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত এসও মো. শাকিল নিয়মিত তদারকি না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যদিও তিনি দাবি করেছেন, পুনরায় দখলের বিষয়টি তার জানা ছিল না এবং জনবল সংকটের কারণে নিয়মিত মনিটরিং করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির নেতারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।

Tags: কাঞ্চনপুরলক্ষ্মীপুরসম্পত্তি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁর সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • সুনামগঞ্জের হাওরে ফসলডুবি, প্রশাসনের কাছে দাবি
  • নারায়ণগঞ্জে খাল ভরাট ও ক্যানেল অব্যবস্থাপনায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে
  • লালম‌নিরহাটের সীমা‌ন্তে বি‌জি‌বির ৩০লক্ষ টাকা মূ‌ল্যের কাপড় জব্দ
  • শেরপুরের গারো পাহাড় রক্ষায় প্রতিবাদ সমাবেশ, বন ধ্বংস বন্ধের দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম