দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :
মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মে মাসের পারফরমেন্স বিবেচনায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬ সকাল ১০.৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইনস্ ড্রিল শেডে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহানের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব মো. মনিরুল ইসলাম মহোদয়।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
একই অনুষ্ঠানে মে মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাইফুল ইসলাম।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন বড়লেখা থানার দেবল চন্দ্র সরকার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রুয়েল দেবনাথ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই সুলতান আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব সাইফুল হকসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

