Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্ররাজনীতির নামে ‘অপরাজনীতি’ নয়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন: এ্যানি

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৫ pm ১৯, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ছাত্ররাজনীতির নামে ‘অপরাজনীতি’ পরিহার করে প্রকৃত শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, অতীতে যারা ছাত্ররাজনীতির ভাবমূর্তি নষ্ট করেছে, তাদেরই একসময় বিদায় নিতে হয়েছে। তাই সবাইকে এ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

এ্যানি আরও বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে নদী-খাল দখল ও বর্জ্য দূষণের সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

এদিকে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।

তিনি জানান, দেশে গবাদিপশুর পর্যাপ্ত মজুদ রয়েছে, ফলে এ বছর বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না। সীমান্ত এলাকায় এ বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার গবাদিপশু রয়েছে, যেখানে চাহিদা প্রায় ১ কোটি ২ লাখের কিছু বেশি। এ অবস্থায় দেশের চাহিদা পূরণ করে ভবিষ্যতে গবাদিপশু রপ্তানির পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

তিনি ক্রেতাদের উদ্দেশে সতর্ক করে বলেন, কোরবানির জন্য চোরাই পশু কেনা থেকে বিরত থাকতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে।

Tags: অপরাজনীতিএ্যানিছাত্ররাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার দায় স্বীকার
  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • নওগাঁয় মাদকের বড় হোতা আটক
  • বোনকে প্রেমের প্রস্তাব: বন্ধুকে গলা কেটে হত্যা
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম