Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেন ঢালিউড নায়িকা রাজ রিপা

Bangla FMbyBangla FM
১:১২ pm ০৩, সেপ্টেম্বর ২০২৫
in বিনোদন
A A
0

দরুল আইন, বিনোদন ডেস্ক:

ঢালিউড নায়িকা রাজ রিপা নানা ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘ময়না’ সিনেমাটি।

তবে অপর একটি সিনেমা ‘মুক্তি’র আগেই পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।

একইসঙ্গে ক্ষোভ থেকে নিজেকে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাজ রিপাকে উদ্দেশ্য করে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা লিখেছেন, ‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিওনা যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে।

তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন।’

‘তোমার মত কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানি। আমাকে নিয়ে ভেবে দেখবা, আমি ইচ্ছে করলে নিজেই সিনেমা ইনভেস্ট করতে পারি কিন্তু আমার কাছে এসব কিছুই আর ভালোলাগে না।’

তার কথায়, ‘আসলে ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে।

মিলিয়ে নিও, তুমিও জানো ভালো করে কি করলে কি হয়। নামাজ পড়ে আল্লাহ পাক কে বল, তোমার মনে যেনো শান্তি পায়।’

শেষে লিখেছেন, ‘আর আমিও গিয়েছিলাম তোমার এই মুক্তি সিনেমার মহরতে, অবাক হলাম এই সিনেমা এখনও শুটিং শেষ হয়নি? যদি ভুল না হয়, ২০২০ সালের অক্টোবর অথবা ডিসেম্বরে মহরত হয়েছিলো। নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবন কে আবার ভাবতে শিখতে পার। হেরে যাওয়া কিন্তু সমাধান নয়।

দোয়া রইলো তোমার জন্য বয়স আর কত তোমার, অনেক সময় পড়ে আছে তোমার জন্য, নিজেকে নতুন ভাবে সাজাও বোকা মেয়ে তুমি, ব্যর্থ তুমি হওনি, ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি।’

 

Tags: ঢালিউড নায়িকা রাজ রিপামিডিয়া ইন্ডাস্ট্রি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন, চাপে মোদি সরকার?
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ
  • দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩
  • ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা মমতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম