Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইভরি কোস্টে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ৫৯ জনের

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৮ pm ০২, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, গত ২৭ জুন থেকে শুরু হওয়া অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে রাজধানী আবিদজানসহ বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। বিশেষ করে ইয়োপুগন ও আত্তেকুবে এলাকায় পাহাড় ধসে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে।

সরকারি মুখপাত্র আমাদু কুলিবালি প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল এখনও নিখোঁজ ব্যক্তিদের খোঁজে কাজ করছে। জাতীয় সংহতি বিষয়ক মন্ত্রী মিস বেলমন্ডে ডোগো বলেন, ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে একই সময়ে প্রতিবেশী দেশ ঘানাতেও ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজধানী আক্রাসহ বিস্তীর্ণ এলাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়েছে।

ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, আকস্মিক বন্যায় বহু মানুষ আটকা পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সামরিক বাহিনীকেও উদ্ধার কাজে নামানো হয়েছে।

ঘানার ফায়ার সার্ভিসের মুখপাত্র অ্যালেক্স কিং নার্তে বলেন, আক্রা ও পার্শ্ববর্তী টেমার অনেক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত বন্যাজনিত ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ঢলের পানিতে ভেসে যাওয়া এক মা ও তার শিশুসন্তানও রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পানিতে ডুবে থাকা সড়কে অসংখ্য যানবাহন আটকে আছে। অনেক বাসিন্দাকে বুকসমান পানি পেরিয়ে নিরাপদ স্থানে যেতে এবং অন্যদের উদ্ধার করতে দেখা গেছে।

ঘানার আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: স্কাই নিউজ।

Tags: আইভরিপ্রাণবিশেষ নিউজভয়াবহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘোড়াঘাটে ডোবায় ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু
  • মানহানি মামলায় ২৪ ঘন্টা পার হলেও সাংবাদিকে আদালতে পাঠানো হয়নি
  • পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটিকাটা নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
  • শাহজাদপুরে যমুনার ভয়াবহ তান্ডবে নিঃস্ব চরের শত শত মানুষ
  • কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম