Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটিকাটা নিয়ে যা বললেন সেতুমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৪ pm ০২, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের পিলারের নিচ থেকে মাটি অপসারণের ফলে সেতু বা রেললাইনের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু, নৌপরিবহণ এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ কাজ প্রকল্পের নিরাপত্তা ও পরিবেশ পুনরুদ্ধারের জন্যই করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ভায়াডাক্ট নির্মাণকাজের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের সুবিধার্থে যে মাটি অস্থায়ীভাবে ভরাট করা হয়েছিল, এখন প্রকল্পের নকশা ও চুক্তির শর্ত অনুযায়ী তা সরিয়ে নেওয়া হচ্ছে। এতে রেলসেতুর কাঠামো বা চলাচলে কোনো ধরনের ঝুঁকি তৈরি হবে না।

তিনি বলেন, এখন পর্যন্ত ১৬ দশমিক ৭৬ কিলোমিটার কাজের মধ্যে ১৪ দশমিক ৪২ কিলোমিটার অংশে মাটি অপসারণ শেষ হয়েছে। বাকি ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি সরানো হবে। এই কার্যক্রমের মাধ্যমে প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং পরিবেশের ভারসাম্যও ফিরে আসবে।

শেখ রবিউল আলম আরও বলেন, পদ্মা রেলসেতুর পুরো অবকাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করছে এবং প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: পদ্মাপিলারসেতুমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘নজরুল বর্ষ ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
  • ইউক্রেনের হামলার পর ভারত থেকে পেট্রল কিনছে রাশিয়া
  • টিকটকার মামুনের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ
  • ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী
  • ঘোড়াঘাটে ডোবায় ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম