Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে ডোবায় ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৯ pm ০২, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাকপ্রতিবন্ধী কিশোর মারুফের বাবা

ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাকপ্রতিবন্ধী কিশোর মারুফের বাবা

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বরাতিপুর গ্রামে বাড়ির পেছনে চারাগাছে পানি দিতে গিয়ে ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ উপজেলার বরাতিপুর গ্রামের মুদি ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে। তিনি স্থানীয় সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, আগের দিন বাড়ির পেছনে কয়েকটি চারাগাছ রোপণ করেছিলেন মারুফের বাবা। বুধবার সকালে একটি বদনা নিয়ে ডোবা থেকে পানি তুলে চারাগাছে দিতে যায় মারুফ। এ সময় অসতর্কতাবশত পা পিছলে ডোবায় পড়ে যায় সে।

পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল ৯টার দিকে ডোবার পানিতে তাকে উপুড় হয়ে ভাসতে দেখে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মারুফকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারাগাছে পানি দিতে গিয়ে পা পিছলে ডোবায় পড়ে মারুফের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ছবির ক্যাপশন: ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাকপ্রতিবন্ধী কিশোর মারুফের বাবা মিজানুর রহমান।

Tags: ঘোড়াঘাটে ডোবায় ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘নজরুল বর্ষ ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
  • ইউক্রেনের হামলার পর ভারত থেকে পেট্রল কিনছে রাশিয়া
  • টিকটকার মামুনের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ
  • ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী
  • ঘোড়াঘাটে ডোবায় ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম