Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানহানি মামলায় ২৪ ঘন্টা পার হলেও সাংবাদিকে আদালতে পাঠানো হয়নি

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৬ pm ০২, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
কুমিল্লার মুরাদনগর উপজেলা  প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক মাহবুব আলম আরিফ

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ

কুমিল্লা ‎জেলা প্রতিনিধি:
‎
বিএনপির নেতার মানহানি মামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদিকে গ্রেফতারের পর প্রায় ২৪ ঘন্টা হয়ে গেলেও তাকে আদালতে এখনো পাঠানো হয়নি।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, তাকে আদালতে দেরি করে পাঠানোর উদ্দেশ্য হলো সম্পূর্ণ রাজনৈতিক। তাকে আরো কয়েকটি মামলায় জড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তার জামিন প্রক্রিয়া দীর্ঘায়িত করার জন্য এ ষড়যন্ত্র চলছে ।
‎
‎বুধবার বিকেলে উপজেলার গাইঢুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মুরাদনগর থানার পুলিশ।
‎
‎জানা যায়, ‎২০২৫ সালের ২৭ জুন রাতে হিন্দু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ শিরোনামে “মুরাদনগর লাইভ টিভি” নামক একটি অনলাইন পেইজে সাংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় জড়িত একমাত্র আসামি ফজর আলীকে বিএনপি নেতা উল্লেখ করে সাংবাদিক মাহবুব আলম আরিফ তার অনলাইন পেইজে সংবাদটি প্রচার করেন।

এ সংবাদে বিএনপি নেতা উল্লেখ করায় ২০২৫ সালের ৯ই জুলাই মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে ১ হাজার কোটি টাকার মানহানির একটি মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মমিনুল হক অভিযোগটি আমলে নিয়ে তার বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করেন। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

‎সাংবাদিক মাহবুব আলম আরিফ উপজেলার সদর এলাকার মৃত মনিরুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক আজকের পত্রিকা, মানবকণ্ঠ ও স্থানীয় আজকের কুমিল্লায় পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

এই বিষয়ে মুরাদনগর থানার ওসি জানান, আরিফ যে সাংবাদিক তা আমরা জানতাম না । একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে তাকে আদালতে পাঠাতে কেন বিলম্ব করা হচ্ছে এ বিষয়ে জানতে বৃহস্পতিবার ওসির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে ওসির মন্তব্যকে হাস্যকর বলেছেন স্থানীয় সাংবাদিকরা। কারণ মুরাদনগরে আরিফ বেশ জনপ্রিয় সাংবাদিক। রাজনৈতিক কারণে তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘নজরুল বর্ষ ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
  • ইউক্রেনের হামলার পর ভারত থেকে পেট্রল কিনছে রাশিয়া
  • টিকটকার মামুনের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ
  • ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী
  • ঘোড়াঘাটে ডোবায় ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম