Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ: ডা. জাহিদ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৪ pm ১৩, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হবে।

শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা অধিকার পরিষদ আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশে আইনের অভাব নেই, তবে এর যথাযথ প্রয়োগ ও সামাজিক মানসিকতায় ঘাটতি রয়েছে। তার মতে, সমাজ যত বেশি আধুনিক হচ্ছে, ততই নৈতিকতা ও মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক। নারী ও শিশুর অধিকার রক্ষাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

এছাড়া তিনি জানান, তৃণমূল পর্যায়ে ওয়ার্ড, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায়েও কিশোর-কিশোরী ক্লাব গঠন করা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

Tags: আইনডা. জাহিদসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৫ আগস্ট ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা, বাড়ানো হয়েছে চেকপোস্ট
  • শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা
  • বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন আজহারী
  • চার বছর পর বিসিবির দলে ফিরলেন সাব্বির রহমান
  • ফ্রান্সে দাবানলের পর উদ্ধার শত শত যুদ্ধকালীন গোলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম