Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কেরালায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৭ pm ১৮, মে ২০২৬
in বিশ্ব
A A
0

ভারতের কেরালা রাজ্যে দীর্ঘ সময় পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ক্ষমতায় ফিরেছে। সোমবার (১৮ মে) তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস ও জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। একইসঙ্গে ইউডিএফ সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।

২১ সদস্যের এই মন্ত্রিসভায় কংগ্রেসের প্রবীণ নেতা রমেশ চেনিথালা, কে মুরালিধরণ এবং কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সানি জোসেফসহ একাধিক নেতা স্থান পেয়েছেন। এছাড়া জোটের শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগসহ বিভিন্ন দলের প্রতিনিধিরাও মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দলীয় সূত্র জানায়, রাজনৈতিক ও জোটগত সমীকরণ বিবেচনায় কিছু যোগ্য নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে সমন্বয়ের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এর আগে ইউডিএফ ১৪০ আসনের বিধানসভায় ১০২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনী ফলাফলের মাধ্যমে কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)-এর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে।

Tags: কেরালাবিশেষ নিউজভিডিমুখ্যমন্ত্রীশপথ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বকশীগঞ্জ স্বেচ্ছাসেবক নেতার বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন
  • সুনামগঞ্জে খাবারের সাথে চেতনানাশক খাইয়ে চুরি,গ্রেফতার ২
  • কাপ্তাইয়ের নবাগত ইউএনওর সাথে ‘সুরের ধারা’র মতবিনিময়
  • কেরালায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান
  • জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলায় নতুন সদস্যদের যোগদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম