Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীকে রক্তাক্ত করল সিএনজিচালক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৬ pm ১৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0
আহমেদ মুনহা,চবি প্রতিনিধি: 
অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক সিএনজিচালকের বিরুদ্ধে।
 প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে ১ নম্বর গেট পর্যন্ত নির্ধারিত সিএনজি ভাড়া ৭ টাকা। তবে পহেলা বৈশাখের ভিড়কে পুঁজি করে সিএনজিচালকরা ১০ টাকা ভাড়া দাবি করছিল।
গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) বিকেল মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে হাসান নামক এক সিএনজি চালক তার ওপর চড়াও হন।
একপর্যায়ে চালক ও তার সহযোগীরা মেহেদীকে বেধড়ক মারধর করে।
এতে তার চোখের নিচে, কপাল, হাত ও বুকে গুরুতর জখম হয় এবং চোখের চশমা ভেঙে যায়। বর্তমানে তিনি চবি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।
চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন “পহেলা বৈশাখের বাড়তি ভিড়ের সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। আমরা হামলাকারীর দ্রুত গ্রেপ্তার দাবি করছি।”
ঘটনার পরপরই সাধারণ শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় শিক্ষার্থীরা কয়েকটি যৌক্তিক দাবি পেশ করেন।দাবিগুলো হলো,
 ১. আজ রাতের মধ্যে হামলাকারী চালককে গ্রেপ্তার করতে হবে।
 ২. গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ১ নম্বর গেট রুটে সিএনজি চলাচল বন্ধ থাকবে।
 ৩.শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অবিলম্বে চারটি চক্রাকার বাস চালু করতে হবে।
 ৪.আগামী সাত দিনের মধ্যে ১ নম্বর গেটে স্থায়ী পুলিশ বক্স স্থাপন করতে হবে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আশ্বস্ত করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, “শিক্ষার্থীর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত চালক গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সিএনজি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। শিক্ষার্থীদের যাতায়াত সচল রাখতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন (চক্রাকার বাস) নিয়মিত চলাচল করবে।”
চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক মোস্তফা কামাল হোসেন জানিয়েছেন,” আহত শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে”।
Tags: উপজেলা প্রশাসনকেন্দ্র পরিদর্শনপ্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষাশিক্ষা সংবাদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে বিরোধের জেরে বিষ দিয়ে ফসল নষ্ট, থানায় অভিযোগ
  • সদরপুরের ঢেউখালিতে জমজমাট বৈশাখী মৎস্য মেলা
  • নীলফামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত
  • নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল
  • সরিষাবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম