Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৩ am ১৪, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) ঘাঁটি লক্ষ্য করে তারা সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, হামলায় ঘাঁটির ভেতরে থাকা প্রধান জ্বালানি সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা রাডার, নৌবহরের আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং সি-র‍্যাম (Counter Rocket, Artillery and Mortar) প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার ধ্বংস হয়েছে বলেও আইআরজিসি দাবি করেছে।

ইরানি বাহিনীর ভাষ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর চালকবিহীন সারফেস ভেসেল পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি নিয়ন্ত্রণ কেন্দ্রও এই হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আইআরজিসির দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা।

Tags: ইরানবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে বন্যার্তদের পাশে জেলা পরিষদ, ১৫ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা
  • কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ
  • যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে তা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে পদক্ষেপ হবে: তেহরান
  • চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক
  • হরমুজ প্রণালিতে সার্বভৌম কর্তৃত্ব বজায় রাখবে ইরান: আইআরজিসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম