Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৪ pm ১৪, জুলাই ২০২৬
in অপরাধ
A A
0
চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক

চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে চালের ড্রামের ভেতর থেকে ২০৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আতাউল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। ১৩ জুলাই সোমবার বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের আটাপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, জেলা পুলিশ সুপার মহোদয় শাহনাজ বেগমের দিক – নির্দেশনায় উপজেলায় প্রতিদিন মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আটাপুর পশ্চিমপাড়া গ্রামে আতাউলের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় ধৃত আসামির বাড়ি তল্লাশিকালে ঘরে রাখা চালের ড্রামের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ২০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, জেলা পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ মাদক কারবারিদের আইনের আওতায় আনছি।

মাদক কারবারি সে যত বড়ই রাঘববোয়াল হোক না কেন, তার কোনো ছাড় নেই। তিনি বলেন, পাঁচবিবিকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। এই অভিযান অব্যাহত থাকবে। এজন্য এলাকাবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনাদের আশপাশে মাদক ব্যবসা বা সেবনের তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন।
ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরিশাল সফরের পথে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, নাশকতা নাকি দুর্ঘটনা-তদন্তে পুলিশ
  • বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার
  • আশেকানে আউলিয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে
  • ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভা
  • পঞ্চগড়ে নবম শ্রেণী শিক্ষার্থী বিটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না দরিদ্র পরিবার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম