মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড়:
পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বিটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মেয়েটিকে বাঁচাতে প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন। দরিদ্র পরিবারের পক্ষে এতো টাকা জোগার করা সম্ভব নয়। তাই সরকার ও সমাজের দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন তার পরিবার।
পঞ্চগড় সদরের নিউ মার্কেট মহল্লার ওমর ফারুকের মেয়ে ও পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা আক্তার প্রিয়া গত ৪ বছর থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।
টাকার অভাবে দরিদ্র বাবা মেয়েটির চিকিৎসা করাতে পারছেন না। দিনদিন মেয়েটির অবস্থা অবনতির দিকে যাচ্ছে। যদিও মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল থেকে ঢাকা পিজি হাসপাতালে রেফার্ড করা হয়েছে। টাকার অভাবে মেয়েটির পরিবার চিকিৎসা করাতে পারছে না। তাই তার পরিবার মেয়েটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেয়েটির মা ইন্না বেগম ও বাবা ওমর ফারুক কান্নারত কণ্ঠে জানান, মেয়েটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। গত ৪ বছর থেকে চিকিৎসা করাতে সহয় সম্বল বিক্রি করে চিকিৎসা করা হচ্ছে। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে অসহায় হয়ে পড়েছি। মেয়েটির উন্নত চিকিৎসা করাতে প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এতো টাকা জোগার করা সম্ভব নয়। যা সহায় সম্বল ছিলো সব চিকিৎসায় ব্যয় হয়ে গেছে। মেয়েটির চিকিৎসার জন্য সরকার ও সবার কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন। উন্নত চিকিৎসা করা হলে মেয়েটি সুস্থ হয়ে উঠবে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. এস এম মাহবুব -উল- আলম জানান, হাসপাতালে ফারহানা নামে একটি মেয়ে ভর্তি হয়েছে। বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী সে রক্ত শুন্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা প্রাথমিক ৩ ব্যাগ রক্ত দিয়েছি। তার বিভিন্ন সমস্যা রয়েছে। তার চিকিৎসার খরচ ব্যয় বহুল। তার পরিবাবরের পক্ষে চিকিৎসা চালানোর মতো এতো টাকা জোগার করা সম্ভব নয়। আমরা হাসপাতাল থেকে সেবা প্রদান করছি। মেয়েটির উন্নত চিকিৎসার প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য সরকার ও সমাজের দানশীল ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে মেয়েটি সুস্থ্য হয়ে সুন্দর জীবনে ফিরে আসবে বলেন জানান তিনি।
সংশ্লিষ্টরা বলেন, মেয়েটিকে বাঁচাতে সরকার ও সমাজের দান-শীল ব্যক্তিরা এগিয়ে আসলে মেয়েটি আবার ও সুন্দর জীবনে ফিরে আসবে।
মেয়েটিকে সাহায্য পাঠানোর ঠিকানা : বাবা ওমর ফারুক
নিউ মার্কেট, পঞ্চগড় সদর,পঞ্চগড়। নগদ ও বিকাশ মোবাইল : 01717-371493

