Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিশুদের স্বপ্নচিত্র অংকন ও প্রতিভা বিকাশে উপহার বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫১ pm ২৪, মে ২০২৬
in অন্যান্য
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় শিশুদের স্বপ্নচিত্র অংকন ও প্রতিভা বিকাশে উৎসাহ দিতে নিবন্ধিত শিশুদের মাঝে উপহার বিতরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।

উপজেলা ভিত্তিক উন্নয়ন সংস্থা সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।২৪ মে রবিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। এ সময় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রকিবুল ইসলাম, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরএসএসের নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভ, উজিরপুর ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি, সিআরএসএসের সিডিও আহসান সুমন ও এ্যানি মিতা বৈরাগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠিানটি সঞ্চালনা করেন সিআরএসএসের প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ৬৭৮ জন নিবন্ধিত শিশুর প্রত্যেককে টুথপেস্ট, টুথব্রাশ, সাবান ও একটি করে ছাতা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে উৎসাহ জোগাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে দুপুরে সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি হাসপাতালের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও অবকাঠামোগত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার
  • লালমনিরহাটে নিজ ঘরে এক নারীর রহস্যজনক মৃত্যু
  • নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা
  • টাঙ্গাইল দেলদুয়ারে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
  • ঠাকুরগাঁওয়ে মানবাধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম