মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধি:
শ্রাবণের মেঘের আনাগোনা আর বৃষ্টি উপেক্ষা করে সিংবাহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৬ ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং বিদ্যালয় পর্যায়ে পুরষ্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০ জুলাই (সোমবার) বেলা তিনটায় সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ও প্রধান শিক্ষক জাকির হোসেন এর যৌথ সঞ্চালনায়, সভাপতিত্ব করেন প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা আকবর হোসাইন। এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক শাহাজান রানা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান পাটোয়ারী, প্রাথমিকের মহাপরিচালক এর ব্যাক্তিগত সহকারী হুমায়ুন কবির, উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রেজানুর পাটোয়ারী লিটন, সিংবাহুড়া গার্লস একাডেমি গভর্নিং কমিটির সভাপতি জুলফিকার আলি পলাশ, সদস্য রিয়াজ উদ্দিন, মাস্টার হাবিব উল্লাহ, ছাত্র নেতা আলা উদ্দিন চৌধুরী কাজল।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাভলী ইয়াসমিন, নোয়াখলা ইউনিয়ন পূর্ব অঞ্চলের বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজিদ যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল আজম জগলু, গোলাম রব্বানী অরুন ও স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ, অভিভাবক বৃন্দ।
বক্তারা তাদের বক্তব্য জানান, শিশুদের ও শিক্ষার্থীদের হাতে ডিবাইস না দিয়ে মায়ের ভুমিকায় শিশুদের পরিচালিত করার আহবান জানান। খেলাধুলাসহ শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠানো এবং নিয়মিত পাঠদানে মনোযোগ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন ইভেন্টে জয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

