Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা আতঙ্ক

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৮ pm ০১, অগাস্ট ২০২৬
in Lead News, রাজধানী
A A
0
মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা আতঙ্ক

মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা আতঙ্ক

রাজধানীর মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু থাকার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও তল্লাশি চালিয়ে বিপজ্জনক বা বিস্ফোরক কিছু পায়নি পুলিশ। মিরপুর ১০ নম্বর স্টেশনের নিচে পড়ে থাকা ব্যাগ থেকে পান ও জর্দার কৌটা এবং ফার্মগেট স্টেশনের নিচ থেকে একটি খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার পর ঘটনার খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।

ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খবর পাওয়ার পর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে বোম্ব ডিসপোজাল ইউনিট সন্দেহভাজন এলাকা ঘিরে ফেলে। পরবর্তীতে মিরপুর ১০ নম্বরের ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করা হলে ভেতরে কৌটাসদৃশ একটি ছবি দেখা যায়। সাবধানতা বজায় রেখে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পরে ব্যাগটি খুলে তল্লাশি চালিয়ে সেখানে জর্দার কৌটা ও পান পাওয়া যায়।

অন্যদিকে, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পড়ে থাকা পরিত্যক্ত বস্তাটিকে ঘিরেও একইভাবে সন্দেহ সৃষ্টি হলে তল্লাশি চালায় বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় বস্তাটি পুরোপুরি খালি ছিল।

পুলিশ প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রয়েছে। গুজব না ছড়িয়ে যেকোনো পরিত্যক্ত বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

Tags: অপরাধমিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা আতঙ্কসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ বললেন ভারপ্রাপ্ত স্পিকার
  • চুনারুঘাটে ৫২ কেজি গাঁজাসহ আটক ২
  • ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের লুডু খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১
  • অভিনেত্রীকে চুম্বনের অভিযোগে রাম কাপুরের হয়ে ক্ষমা চাইলেন স্ত্রী
  • স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিলল ২৪ বছর আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম