Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে বাড়ির উঠান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৪ pm ১৭, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে গলা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া (৬০) ওই এলাকার মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি স্থানীয় একটি গাছ ফাড়াই মিলে কাজ করতেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী রোজিনা বেগমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও সাবেক কাউন্সিলর সুবহান মণ্ডলের বরাতে জানা যায়, ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে আলম মিয়া স্ত্রীকে মারধর করতে গেলে রোজিনা বেগম আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে যান।

পরে কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে তিনি উঠানে আলম মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং গলা কাটা অবস্থায় তিনি তখনো জীবিত ছিলেন বলে স্থানীয়রা জানান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুরে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ
  • শ্রীমঙ্গলে ‘নির্মাই শিববাড়ি’তে মানবিক চক্ষুসেবা
  • চিকন হলেই কি আপনি নিরাপদ? জেনে নিন ওজন ঠিক থাকলেও কেন কোলেস্টেরল বাড়ে
  • ঘোড়াঘাটে বাড়ির উঠান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর ভস্মীভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম