Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৪ pm ১০, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শাহজাদপুরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শাহজাদপুরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর মো. সবুজ (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তা উত্তর পাশে মরদেহটি স্থানীয়রা দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত মো. সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।

নিহতের স্ত্রী মোছা. মিতু খাতুন জানান, গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। আজ সকালে তাঁর মৃত্যুর খবর পেয়েছি।##

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তা উত্তর পাশে মরদেহটি স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আমি ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের মরদেহটি উদ্ধার করি। উদ্ধারের সময় পরণে একটি ধূসর রঙের গেঞ্জি এবং নেভী ব্লু কালারের হাফ প্যান্ট ছিল। এছাড়াও তাঁর চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সুনির্দিষ্ট চিহ্ন রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে যশোরে তরুণকে আটক করেছে ডিবি
  • যুদ্ধ থামলেও সংকটের শেষ হয়নি
  • শাহজাদপুরে পৃথকস্থানে নারীসহ যুবকের মরদেহ উদ্ধার, আটক ১
  • উৎসবমুখর পরিবেশে বাপুস ঝালকাঠি জেলা শাখার ভোটগ্রহণ শুরু
  • শাহজাদপুরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম