Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে পৃথকস্থানে নারীসহ যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৩ pm ১০, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
Bodies of a young man and a woman recovered from separate locations in Shahjadpur; one detained.

Bodies of a young man and a woman recovered from separate locations in Shahjadpur; one detained.

মো. আব্দুল কুদ্দুস, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ শাহজাদপুরে গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে বসতবাড়ী থেকে শুক্রবার(১০ জুলাই) ভোরে গৃহবধু মিম খাতুন (১৮) লাশ এবং নিখোঁজের ২ দিন পর হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তা পাশ থেকে সকালে সবুজ হোসেন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেল এর স্ত্রী ও উত্তরপাড়ার আব্দুল আলীমের মেয়ে এবং সবুজ হোসেন উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।

নিহত সবুজের স্ত্রী মোছাঃ মিতু খাতুন জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পাই আমরা।

অপরদিকে মিম খতুনের পিতাসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে তার পরিবারের সদস্যরা। কারন তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।

এদিকে দুইটি হত্যাকান্ডের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, মশিপুরের গৃহবধু মিম খাতুনের গলায় একাধিক দাগ রয়েছে। এব্যাপরে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং স্বামী রাসেলকে আটক করা হয়েছে। অপদিকে শুক্রবার(১০জুলাই) সকালে হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তা উত্তর পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে তার পরিচয় সনাক্ত হয় এবং উদ্ধারের সময় দেখা যায় তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

তিনি আর জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুইটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুইটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদাবাজি মামলায় গ্রেফতার মঠবাড়িয়া উপজেলা ছাত্রদল নেতা ইলিয়াস দল থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার শ্যামনগরে ৩৩ লাখ টাকার সেতু নামে আছে, কাজে নাই !  
  • আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় তাণ্ডব: মামলা, ১০ নারীসহ গ্রেপ্তার ১৮
  • বাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটছে ব্রাহ্মণপাড়া চরের কৃষকদের
  • উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে যশোরে তরুণকে আটক করেছে ডিবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম