Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় তাণ্ডব: মামলা, ১০ নারীসহ গ্রেপ্তার ১৮

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৯ pm ১০, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
Rampage at Agailjhara Police Station over Rumors of Accused's Death: Case Filed, 18 Arrested Including 10 Women

Rampage at Agailjhara Police Station over Rumors of Accused's Death: Case Filed, 18 Arrested Including 10 Women

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া থানায় হেফাজতে থাকা এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা, থানা ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ১০ জন নারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

​গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতের এই হামলার ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলা করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক। গ্রেপ্তারকৃতদের সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমের ভিডিও দেখে শনাক্ত করে শুক্রবার দুপুরে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

​​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানা পুলিশ। থানার হাজতখানায় থাকাকালীন রিয়াজ নিজের মাথায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা ও অসুস্থ হয়ে পড়েন বলে দাবি পুলিশের।

প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়। তবে বৃহস্পতিবার দুপুরে এলাকায় হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে, পুলিশের নির্যাতনে রিয়াজ ফকির মারা গেছেন।

​মৃত্যুর গুজবকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে রিয়াজের স্বজন ও স্থানীয় কয়েকশ বিক্ষুব্ধ মানুষ লাঠিসোঁটা নিয়ে মিছিল সহকারে আগৈলঝাড়া থানায় চড়াও হয়। একপর্যায়ে তারা থানায় ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে বেধড়ক মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে রণক্ষেত্র তৈরি হয়।

​আহতদের তথ্য: এই সংঘর্ষে এএসআই আব্দুল হালিমসহ পুলিশের ৬ সদস্য এবং অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত এএসআই হালিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন— কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন হোসেন ও মেহেদী হাসান।

​মামলার বাদী এসআই ওমর ফারুক জানান, বেআইনি সমাবেশ, দাঙ্গা, সরকারি কাজে বাধা, থানায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও চুরির অভিযোগে মামলাটি করা হয়েছে। ঘটনার পর থেকেই রাতভর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন: ​”একটি মিথ্যা গুজব ছড়িয়ে সরকারি প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এজাহারনামীয় বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
  • দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় গ্রিসে বাড়ছে নিত্যদিনের খরচ
  • মধ্যনগরে কৃষক তালিকায় আপত্তি গণমাধ্যমকর্মীকে সমাজপতির হুমকি
  • রংপুরে ড্রেনেও মিলছে না সুফল, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম