Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে ড্রেনেও মিলছে না সুফল, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১০ pm ১০, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
রংপুরে ড্রেনেও মিলছে না সুফল, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

রংপুরে ড্রেনেও মিলছে না সুফল, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

গত দুই দিনের বৃষ্টিতে রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। অনেকের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, শিশু ও বয়স্করা। অথচ ওই এলাকাতেই প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ড্রেন। কিন্তু সেই ড্রেন থেকে সুফল তো দূরের কথা, উল্টো দুর্ভোগই বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মিত ড্রেনটি কার্যকরভাবে পানি নিষ্কাশন করতে পারছে না। বরং যথাযথ পরিকল্পনার অভাবে ড্রেন নির্মাণের ফলে আগের পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে পীরগাছা বাজার ও তৎসংলগ্ন এলাকায় প্রায় ৫ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়। প্রকল্পটি ২০২২-২৩ অর্থবছরের হলেও কয়েক মাস আগে এর নির্মান কাজ শেষ হয়।

স্থানীয়দের অভিযোগ, এই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন তো হচ্ছেই না, বরং অনেক স্থানে ড্রেন উপচে পানি বাইরে চলে আসে। এছাড়া নিম্নমানের ও দায়সারাভাবে কাজ করায় বিভিন্ন স্থানে ড্রেনের নিচে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সরকারের ব্যয়বহুল এই উন্নয়ন প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সুফল না পেয়ে উল্টো দুর্ভোগ বাড়ছে বলে দাবি তাদের।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের পীরগাছা উপজেলার সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, রাস্তার লেভেল অনুযায়ী ড্রেন নির্মাণ করা হয়েছে। কিছু এলাকা রাস্তার তুলনায় নিচু হওয়ায় সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এটি ড্রেনের কারণে নয়। তবে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সেগুলো মেরামতের জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁর মান্দায় ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার
  • নান্দাইলে দুই দিনের সফরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
  • দিনাজপুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত, স্ত্রী আহত
  • গৌরীপুরে পাগলা কুকুরের তাণ্ডব, আতঙ্কে জনসাধারণ
  • শিল্পবর্জ্যে বিপন্ন কৃষিজমি, মাছ চাষেও ক্ষতির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম