Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত, স্ত্রী আহত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৭ pm ১০, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
দিনাজপুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত, স্ত্রী আহত

দিনাজপুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত, স্ত্রী আহত

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পরমেনোশ হেমব্রোম (৫৫) নিহত ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছে।

আহত স্ত্রী সেলিনা কিসকো (৪৫) উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে । দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আজ শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর শহরের ফকিরপাড়া বাস মালিক সমিতির কার্যালয় সামনের মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত পরমেনোশ হেমব্রোম চিরিরবন্দর উপজেলার দল্লা মিশনপাড়া গ্রামের মৃত সময় হেমব্রোমের ছেলে।

তিনি মোটরসাইকেলে স্ত্রী সেলিনা কিসকোকে নিয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে মির্জাপুর টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে একই দিকে যাওয়া একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এতে পরমেনোশ হেমব্রোম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও জব্দ এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
  • মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২
  • বাউফলে যাত্রীবাহী দশমিনা এক্সপ্রেস দুর্ঘটনায় সাতজন আহত
  • সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • বন্যাদুর্গত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপি, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম