Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নান্দাইলে দুই দিনের সফরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৪ pm ১০, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
নান্দাইলে দুই দিনের সফরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নান্দাইলে দুই দিনের সফরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

(মুহম্মদ আবুল বাশার):

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি দুই দিনের সরকারি সফরে১০জুলাই (শুক্রবার)নির্বাচনী এলাকা নান্দাইলে আসেন।সফরকালে তিনি নান্দাইলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ১০ জুলাই শুক্রবার সকাল ৯টায় প্রতিমন্ত্রী ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন হতে নান্দাইল উপজেলার উদ্দেশ্যে যাত্রা। দুপুর ১২টায় তিনি নান্দাইলের বাহাদুরপুর হাউজে উপস্থিতি। সেখানে মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে পবিত্র জুময়ার নামাজ আদায়।
পরে বিকেল ৪টায় প্রতিমন্ত্রী দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কালিয়াপাড়া বাজারে শসা চাষীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় যোগদান করবেন।ওইদিন রাত সাড়ে ৭টায় তিনি কালেঙ্গা বাজার দলীয় কার্যালয়ে জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে,রাতে নান্দাইল চৌধুরী বাড়ীর”বাহাদুরপুর হাউজে”রাত্রিযাপন করবেন বলে উল্লেখ রয়েছে।সফরের দ্বিতীয় দিন ১১ জুলাই শনিবার সকাল ১০টায় তিনি স্থানীয় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিকেলে ৪টায় উদং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে নান্দাইল পৌর বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।পরবর্তী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ময়মনসিংহ শহরের গ্রীণ পয়েন্টে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে এক আলোচনা সভায় যোগদান করবেন প্রতিমন্ত্রী।

সকল কর্মসূচি শেষে ওইদিন রাত ৮টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।প্রতিমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ ফরিদুর রেজা সাগর এবং গানম্যান মোঃ কামরুজ্জামান পিপিএম।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
  • মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২
  • বাউফলে যাত্রীবাহী দশমিনা এক্সপ্রেস দুর্ঘটনায় সাতজন আহত
  • সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • বন্যাদুর্গত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপি, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম