Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উৎসবমুখর পরিবেশে বাপুস ঝালকাঠি জেলা শাখার ভোটগ্রহণ শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫১ pm ১০, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
উৎসবমুখর পরিবেশে বাপুস ঝালকাঠি জেলা শাখার ভোটগ্রহণ শুরু

উৎসবমুখর পরিবেশে বাপুস ঝালকাঠি জেলা শাখার ভোটগ্রহণ শুরু

বরিশাল ব্যুরো:

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ঝালকাঠি জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৯) আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে সকালে ঝালকাঠি পৌর আদর্শ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিভিন্ন পদের প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একত্রিত হয়ে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় সভাপতি পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম ও আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক আবু জাফর বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী হাসিবুল ইসলাম নিপুসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সংগঠনের বৃহত্তর স্বার্থে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক আবু জাফর বিশ্বাস বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই বাপুস ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সংগঠনের উন্নয়ন এবং প্রকাশক-বিক্রেতাদের স্বার্থ রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝালকাঠি পৌর আদর্শ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরার শ্যামনগরে ৩৩ লাখ টাকার সেতু নামে আছে, কাজে নাই !  
  • আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় তাণ্ডব: মামলা, ১০ নারীসহ গ্রেপ্তার ১৮
  • বাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটছে ব্রাহ্মণপাড়া চরের কৃষকদের
  • উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে যশোরে তরুণকে আটক করেছে ডিবি
  • যুদ্ধ থামলেও সংকটের শেষ হয়নি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম