Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৩ pm ০৮, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিহ্নিত ভিসা প্রতারক ফরিদুল ইসলামকে (৩২) গ্রেপ্তারের সময় ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ সহ আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫ জন মহিলাও রয়েছে। 
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলা এসপি অফিস থেকে আদালতে নেওয়া হলে বিজ্ঞ বিচারক ২ জন মহিলার জামিন মঞ্জুর করেন এবং আরও ৩ জন মহিলাসহ ১২ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও ২ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে সোমবার (৬ জুলাই) রাতে নীলফামারী জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারিহাট কালিবাড়ি শাহপাড়া থেকে এই ১৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করে। এর মধ্যে শাহপাড়ার ১৩ জন ও হাজারিহাট সুতারপাড়ার ১ জন।
গ্রেপ্তারকৃতরা হলো, শাহাপাড়ার আবেদ আলীর ছেলে জিয়ারুল ও তার স্ত্রী দুলালী, সাহান উদ্দিনের ছেলে সোহাগ এবং তার স্ত্রী রাশেদা ও ছেলে সিফাত, জাবেদের ২ ছেলে সাব্বির ও শাহীন, কপিলের ২ ছেলে হাকিম ও হালিম, নুর ইসলামের স্ত্রী সুলতানা, আজিজুলের স্ত্রী কুলসুম এবং এন্তাকুল ও তার স্ত্রী ফেলকি। আর  হাজারিহাট সুতারপাড়ার মুকুল।
তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা,  পুলিশের উপর হামলা, মারধর, মোটর সাইকেল ভাংচুর ও হ্যান্ডকাপসহ আসামি ছিনতাইয়ের অভিযোগে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তারা গত ৫ জুলাই রাত ১০ টায় ভিসা প্রতারণা মামলার আসামি ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করার সময় উল্লিখিত অপরাধ সংঘটিত করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শাহপাড়ার ভ্যানচালক রশিদুল ইসলামের বড় ছেলে  ফরিদুল ইসলাম সৈয়দপুর থানার মামলা নং ২৮, তারিখ ২৫-০২-২০২৬ ইং এর এজাহার নামীয় ৬ নং আসামি। এর আগেও ডিবি পুলিশ তাকে ধরতে গেলে পালিয়ে যায়। কিন্তু তার ছোট ভাই সহ ২ জনকে আটক করা হয়।
গত ৫ জুলাই গোপন সংবাদে নিশ্চিত হয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। কিন্তু পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মব সৃষ্টি করে আসামি ছিনিয়ে নেয়। এরই জেরে আবারও অভিযানে চালানো হয় এবং ১৪ জনকে আটক করা হয়।
এলাকাবাসীর দাবি আটকদের মধ্যে বেশির ভাগই নিরপরাধ আর প্রকৃত দুষ্কৃতকারীরা ধরাছোঁয়ার বাইরে। তাই তারা উল্লেখিত ঘটনায় সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পক্ষান্তরে সংশ্লিষ্ট  এলাকার কোন নিরপরাধ ব‍্যক্তি যেন হয়রানির শিকার না হোন সে ব‍্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন‍্য অনুরোধ করছেন।
উল্লেখ্য, গত ৫ জুলাই আসামি ছিনতাইয়ের ঘটনার পর থেকে সারাদিন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ, নীলফামারী জেলা ডিবির অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে কোন তথ্য জানানোর ক্ষেত্রে লুকোচুরি করেছেন। বার বার কল দিলেও কেউ রিসিভ করেননি।  এমনকি জেলা পুলিশ সুপার কল রিসিভ করলেও মূল তথ্য না দিয়ে উপরোক্তদের সাথে যোগাযোগের জন্য বলেন।
Tags: ছিনতাইপুলিশসৈয়দপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সানজিদা হত্যা মামলায় গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি
  • তারেক খাঁনের মানবিকতায় ২০ বছর পর হুইলচেয়ার পেলেন গৌড় চন্দ্র
  • শ্যামনগরে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ
  • ১৩ জুলাই বরিশাল যাচ্ছেন তারেক রহমান
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির মধ্যে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম