রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’। সোমবার (৩ আগস্ট) সকালে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, এই প্রতিষ্ঠান গড়ে তোলার মূল উদ্দেশ্য হলো ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার এক চমৎকার সংমিশ্রণ ঘটানো, যা ভবিষ্যতে একটি নৈতিকতাসম্পন্ন, সুশৃঙ্খল ও আলোকিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম শাখাটিকে বিশ্বখ্যাত ক্যামব্রিজ কারিকুলাম (Cambridge Curriculum) অনুযায়ী সাজানো হয়েছে।

