Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এমপি লুনার সঙ্গে ওয়ান পাউন্ড হাসপাতাল ট্রাস্টিদের মতবিনিময়

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৭ pm ০৩, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
এমপি লুনার সঙ্গে ওয়ান পাউন্ড হাসপাতাল ট্রাস্টিদের মতবিনিময়

এমপি লুনার সঙ্গে ওয়ান পাউন্ড হাসপাতাল ট্রাস্টিদের মতবিনিময়

সত্যজিৎ দাস:

যুক্তরাজ্য সফররত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল-এর ট্রাস্টিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় ট্রাস্টিবৃন্দ বিশ্বনাথ উপজেলায় নির্মাণাধীন ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল-এর সার্বিক অগ্রগতি,চলমান নির্মাণকাজ,বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম,আর্থিক ব্যবস্থাপনা, দাতাদের অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে বিস্তারিত অবহিত করেন।

ট্রাস্টিবৃন্দ জানান,হাসপাতালটি সম্পূর্ণ অলাভজনক ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এর মূল লক্ষ্য বিশ্বনাথসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ব্যয়ে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা ট্রাস্টিবৃন্দের উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনেন এবং উদ্যোগটির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,প্রবাসী বাংলাদেশিদের মানবিক উদ্যোগে নির্মিত এ হাসপাতাল ভবিষ্যতে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। হাসপাতালটির সফল বাস্তবায়ন ও কার্যক্রম পরিচালনায় তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের ট্রাস্টি ও সেক্রেটারি জেনারেল মো. আয়াছ মিয়া,ট্রাস্টি আবুল হাশিম বিএসসি, ট্রাস্টি মাওলানা সিরাজুল ইসলাম সাদ,ট্রাস্টি আশিক আলী এবং ট্রাস্টি শাহ সোহেল আমিন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ হাসপাতালের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে জনগণের জন্য স্বাস্থ্যসেবার দ্বার উন্মুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ট্রাস্টিবৃন্দ সংসদ সদস্যের আন্তরিকতা,মূল্যবান পরামর্শ ও সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন,সবার সম্মিলিত সহযোগিতায় ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল বিশ্বনাথ অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক,নির্ভরযোগ্য ও মানবিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এমপি লুনার সঙ্গে ওয়ান পাউন্ড হাসপাতাল ট্রাস্টিদের মতবিনিময়
  • সিলেটে নকল সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার
  • সৈয়দপুরে রেললাইন থেকে আহত অবস্থায় যুবক উদ্ধার
  • শ্রীমঙ্গলে বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার
  • জুন-জুলাইয়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম