Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে রেললাইন থেকে আহত অবস্থায় যুবক উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫২ pm ০৩, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সৈয়দপুরে রেললাইন থেকে আহত অবস্থায় যুবক উদ্ধার

সৈয়দপুরে রেললাইন থেকে আহত অবস্থায় যুবক উদ্ধার

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে রেললাইন থেকে গলা ও দুই হাতের কব্জিতে গভীরভাবে কাটা জখম অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সৈয়দপুর-নীলফামারী রেললাইনের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় এই ঘটনা ঘটেছে। এলাকাবাসী দেখে থানায় খবর দিলে পুলিশ সকাল ৮ টার দিকে তাকে উদ্ধার করে।

উদ্ধারকৃত যুবকের নাম হৃদয় (২৪)। সে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া পূর্ব বাগিচা ডাঙ্গাপাড়ার মো. মহুবর রহমানের ছেলে। তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু জখম গুরুত্বর ও অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, হৃদয় কয়েকদিন আগে তার ৩ বন্ধুসহ নওগাঁয় বেড়াতে গিয়েছিল। আজ ফেরার কথা ছিল। কিন্তু আজ এই অবস্থায় পাওয়া গেলো। কে বা কারা তার এমন পরিস্থিতি করেছে তা জানা নেই তবে বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত কারণ জানা যেতে পারে। তারা এই হত্যাচেষ্টার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

সৈয়দপুর রেলওয়ে থানা সূত্র জানিয়েছে সকালে রেললাইন দিয়ে আসার পথে লোকজন দেখতে পেয়ে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গলা ও হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে কাটা জখম অবস্থায় যুবককে উদ্ধার করে। এখন যেহেতু তার চিকিৎসা নিয়ে পরিবার ব্যস্ত তাই কোন লিখিত অভিযোগ মেলেনি। তবে পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এমপি লুনার সঙ্গে ওয়ান পাউন্ড হাসপাতাল ট্রাস্টিদের মতবিনিময়
  • সিলেটে নকল সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার
  • সৈয়দপুরে রেললাইন থেকে আহত অবস্থায় যুবক উদ্ধার
  • শ্রীমঙ্গলে বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার
  • জুন-জুলাইয়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম