Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষক দল নেতার বাড়িতে বিষাক্ত জেলি দিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৬ pm ০৯, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে নকল দুধ তৈরির একটি চক্রের সন্ধান পেয়েছে প্রশাসন। অভিযানে আব্দুল মমিন নামের কৃষক দলের এক নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়।

শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ১২টি ড্রামে সংরক্ষিত প্রায় ৭৩০ লিটার বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল এবং কৃত্রিমভাবে তৈরি নকল দুধ জব্দ করা হয়।

অভিযানকালে আব্দুল মমিন ও তার চাচাতো ভাই আল আমিন পালিয়ে যান। তবে মমিনের বাবা আজিজুল হককে আটক করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মমিন বিলচলন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক।

এর আগে একই অভিযোগে ২০২৫ সালের ২০ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল এবং দলীয়ভাবে সাময়িকভাবে তাকে বহিষ্কার করা হয়। পরে আবেদনের ভিত্তিতে তাকে পুনরায় দলে ফিরিয়ে আনা হয়। সর্বশেষ অভিযানে আবারও একই ধরনের অনিয়মের প্রমাণ মেলে বলে প্রশাসন জানায়।

চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। পলাতক মূল আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নকল দুধ উৎপাদনের এই চক্রের পুরো নেটওয়ার্ক খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে।

Tags: অভিযোগকৃষকদলদুধভেজাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে ঐতিহ্যবাহী কাইতলা পশুর হাট অস্তিত্ব সংকটে
  • কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে জবাই করে হত্যা
  • বিচার বিভাগে আমরা কোন রকম পলিটিসাইজেসন চাই না
  • হাম সংকটে সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
  • টাঙ্গাইলে ভুল চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম