Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৫ pm ০৩, অগাস্ট ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে একযোগে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসন সূত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে নানামুখী দুর্নীতি ও হয়রানির শিকার হচ্ছেন—এমন অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। এসব অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত ও যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসন এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণের ভোগান্তি দূর করতেই এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে এই বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুল তথ্য ছড়িয়ে পড়ে। অনলাইনে দাবি করা হচ্ছে—‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’। তবে জেলা প্রশাসন স্পষ্ট করেছে যে এই তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। পুরো জেলার নয়, কেবল কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tags: অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্তদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এমপি লুনার সঙ্গে ওয়ান পাউন্ড হাসপাতাল ট্রাস্টিদের মতবিনিময়
  • সিলেটে নকল সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার
  • সৈয়দপুরে রেললাইন থেকে আহত অবস্থায় যুবক উদ্ধার
  • শ্রীমঙ্গলে বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার
  • জুন-জুলাইয়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম