Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বুধবার বা বৃহস্পতিবার

Nuri JahanbyNuri Jahan
১:৫৫ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল বুধবার বা পরশু বৃহস্পতিবার। এবারের নির্বাচনে ব্যালটে কোনো স্থগিত দল থাকবে না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বুধবার দুপুর সাড়ে ১২টায় সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরপর বিকেলে ভাষণ রেকর্ডের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে।

এর আগে সোমবার বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ড সংক্রান্ত চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ভাষণে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচন ভবনে এসব তথ্য জানানো হয় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের মাধ্যমে।

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই ঘোষণা করেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজন হবে। এদিকে, গত ২৪ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

 

Tags: #জাতীয়_সংসদ_নির্বাচন#ত্রয়োদশ_সংসদ#নির্বাচন_কমিশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে মাদক কারবারি গ্রেফতার
  • সৌদি উপহারের খেজুর,মৌলভীবাজারে ১৭৮ কার্টুন
  • বরিশালে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ৯ আইনজীবী
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ওসি’র অভিযান
  • ঠাকুরগাঁওয়ে কাজীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম