Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ : মৎস্য উপদেষ্টা

Tanazzina TaniabyTanazzina Tania
৫:২৩ pm ২৯, নভেম্বর ২০২৫
in Semi Lead News, জাতীয়
A A
0

আজকের দিনের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেছেন।

আজ (শনিবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল (এনপিআই) ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এনপিআইইউবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, এনপিআই ইউনিভার্সিটিতে পরিচালিত শিক্ষাব্যবস্থায় গ্রামের ছেলে-মেয়েরাও স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

মানিকগঞ্জে বিশ্ববিদ্যালয়টির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, জেলাটিতে ভাষা সৈনিক রফিক থেকে শুরু করে নোবেল পুরস্কারপ্রাপ্ত অমর্ত্য সেনের মত বহু গুণী মানুষের জন্ম হয়েছে। তিনি মানিকগঞ্জকে ‘সুফি-দরবেশদের জ্ঞানচর্চার কেন্দ্র’ বলেও উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা আখতার বলেন, এনপিআই ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তোমরাই নতুন বাংলাদেশের জন্ম দিয়েছো। তাই দেশের জন্য নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা করি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে দেখেছেন, গ্রামীণ নারীরা মূলত গরু-ছাগল লালন-পালন করেন তাদের সন্তানদের শিক্ষার খরচ বহনের জন্য। এ বাস্তবতা উচ্চশিক্ষার গুরুত্বকে আরও বেশি তুলে ধরে।

গ্রামের মানুষের মেধা ও প্রজ্ঞাকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি।

ফরিদা আখতার আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন কোর্স চালুর ফলে কর্মজীবীরা বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

সমাবর্তনে বক্তব্য দেন—সাভার সিআরপির প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর ড. ভ্যালেরি অ্যান টেইলর, থিম স্পিকার শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, গেস্ট অব অনার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনেয়ার হোসেন এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ড. মোঃ সবুর খান।

এছাড়া বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জি. মোঃ শামসুর রহমান। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এবং ধন্যবাদ জানান ট্রেজারার অধ্যাপক ড. মীর মাহফুজুল হক।

সমাবর্তনে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৪৬৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া ৪ জনকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ১ জনকে বিওটি চেয়ারম্যান গোল্ড মেডেল, ৭ জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ৬ জনকে ডিনস অ্যাওয়ার্ড এবং ২ জনকে একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটির সদস্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

Tags: বাংলাদেশমৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রপোজ ডে অনুভূতি প্রকাশের নীরব এক দিন
  • সংরক্ষিত আসনের দাবিতে প্রার্থিতা প্রত্যাহার
  • টিকটকে পরিচয়, পরকীয়ার জেরে সাড়ে তিন বছরের কন্যাশিশু হত্যা
  • নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের
  • চলতি ফেব্রুয়ারিতেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা পাঁচ দিনের ছুটি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম