Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েল-ইরান সংঘর্ষ সপ্তম দিনে, নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত অন্তত ৩০

Bangla FMbyBangla FM
৬:১৬ am ১৯, জুন ২০২৫
in বিশ্ব
A A
0


আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। টানা সপ্তম দিনের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ফার্স ও আধা-সরকারি তাসনিম জানিয়েছে, ইরান আবারও নতুন করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমে একাধিক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই হামলায় দেশটির অন্তত চারটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিরশেবা শহরের সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হাসপাতালের বেশ কয়েকটি ওয়ার্ডে আগুন ধরে যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া, ইসরায়েলের রামাত গান এলাকায়ও বিস্ফোরণের ফলে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই হামলায় ইসরায়েলে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই সংঘর্ষে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ সংঘাত বন্ধে উভয়পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

Tags: ইসরায়েল-ইরান সংঘর্ষক্ষেপণাস্ত্র হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রপতি অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট
  • মৌলভীবাজারে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার
  • জামালপুরে স্বাাস্থ্য বিভাগে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানের ছড়াছড়ি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম