Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ

Bangla FMbyBangla FM
১:২৬ pm ২১, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সোনিয়া আক্তার (৩৭) নামের এক নারীকে আটক করা হয়েছে। তিনি পৌর শহরের সাধুপাড়া এলাকার রেজাউল মিয়ার স্ত্রী।

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি অটো রিকশা থেকে ৫টি বড় ব্যাগভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল ১০০ পিস ডাব সাবান, ৪৫ পিস হেয়ার অয়েল, ৪০ পিস ঝান্ডুবাম, ৮০০ পিস টেলকম পাউডার এবং ৯০ বোতল অলিভ অয়েল। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪২ হাজার টাকা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে আটক সোনিয়া আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’

Tags: অপরাধপুলিশের অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীর পেট্রোল পাম্পে তেলের সংকট, দীর্ঘ লাইনে ভোগান্তিতে চালকরা
  • সুনামগঞ্জে তরুণদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • লামা রিপোর্টার্স ক্লাবের নতুন সভাপতি তৈয়ব, সম্পাদক বেলাল
  • জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জমিয়ত বিএনপির একটি বড় অংশ: কয়ছর এম আহমদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম