Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে বিরল সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৮ pm ৩১, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
শ্রীমঙ্গলে বিরল সাপ উদ্ধার,বন বিভাগের কাছে হস্তান্তর

শ্রীমঙ্গলে বিরল সাপ উদ্ধার,বন বিভাগের কাছে হস্তান্তর

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিরল প্রজাতির বিষহীন ক্যান্টর কুকরি সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে শ্রীমঙ্গল শহরের শাজি বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাসায় হঠাৎ একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। সে সময় বাসায় কোনো পুরুষ সদস্য না থাকায় তারা আতঙ্কিত হয়ে প্রবাসে থাকা মেয়ের জামাইকে বিষয়টি জানান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করেন। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সাপটির পরিচয় নিশ্চিত করেন বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ। তিনি জানান, এটি ক্যান্টর কুকরি সাপ (বৈজ্ঞানিক নাম: Oligodon cyclurus)। এটি কলুব্রিডি পরিবারের অলিগোডন (Oligodon) গণের একটি অত্যন্ত বিরল ও সম্পূর্ণ বিষহীন প্রজাতির সাপ। নেপালি গোর্খা সৈন্যদের ব্যবহৃত বাঁকা ‘কুকরি’ তলোয়ারের মতো এদের পেছনের দাঁতের গঠন হওয়ায় এ প্রজাতির নাম ‘কুকরি সাপ’ রাখা হয়েছে। ১৮৩৯ সালে প্রকৃতিবিদ থিওডোর ক্যান্টর প্রথম এ প্রজাতির বর্ণনা দেন। বাংলাদেশ ছাড়াও ভারত,নেপাল,চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের বিস্তৃতি রয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন,ক্যান্টর কুকরি সাপ সাধারণত শান্ত স্বভাবের। তবে বিরক্ত করা হলে আত্মরক্ষার জন্য কামড় দিতে পারে। এটি সম্পূর্ণ বিষহীন এবং মূলত টিকটিকি,টিকটিকির ডিম ও ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে। নরম মাটি,শুকনো পাতা কিংবা ঝোপঝাড়ের নিচে লুকিয়ে থাকতে এরা স্বাচ্ছন্দ্যবোধ করে।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন,বিরল ও নিরীহ বন্যপ্রাণী সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক সময় মানুষ আতঙ্কিত হয়ে সাপ মেরে ফেলেন। অথচ অধিকাংশ সাপই পরিবেশের জন্য উপকারী। কোনো অজানা সাপ দেখা গেলে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান,জীববৈচিত্র্য সংরক্ষণে বিরল প্রজাতির প্রাণী রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং উদ্ধারকৃত বন্যপ্রাণীকে দ্রুত বন বিভাগের মাধ্যমে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী
  • ডোমারে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন
  • ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মদনে ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা: নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
  • ত্যাগীদের মূল্যায়ন,হাইব্রিডদের বিরুদ্ধে কঠোর অবস্থান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম